ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

এবার সবধরনের ফুটবল থেকে অবসর নিলেন ইনিয়েস্তা

#

স্পোর্টস ডেস্ক

০৮ অক্টোবর, ২০২৪,  4:43 PM

news image

জাতীয় দল থেকে অনেক আগেই অবসর নিয়েছিলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা। খেলে যাচ্ছিলেন ক্লাব ফুটবল। তবে এবার সবধরনের ফুটবলকে বিদায় বলে দিলেন ইনিয়েস্তা।  আগেই অবসরের ঘোষণা দেয়া ৪০ বছর বয়সি এই ফুটবলার সোমবার (৭ অক্টোবর) বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। স্পেনের মিডফিল্ডার ইনিয়েস্তা ২০১৮ সালেই জাতীয় দল থেকে অবসর নেন। সেই বছরই ছোটবেলার ক্লাব বার্সেলোনা ছেড়ে যোগ দেন জাপানের ক্লাব ভিসেল কোবেতে। সেখানে পাঁচ মৌসুম কাটানোর পর গত বছর আরব আমিরাতের ক্লাব এমিরেটসের হয়ে খেললেন এক বছর। ইনিয়েস্তার পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০২ সালের অক্টোবরে বার্সেলোনার জার্সিতে। স্প্যানিশ ক্লাবটির হয়ে ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে সেরা সময়টা কাটিয়েছেন তিনি। সেখানে জিতেছেন সম্ভাব্য প্রায় সকল ট্রফি। সময়ের সঙ্গে বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। বার্সেলোনার হয়ে নয়টি লিগ শিরোপা, চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন ইনিয়েস্তা। বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি মাঠে নেমেছেন ৬৭৪ ম্যাচে। নিজে গোল করেছেন ৫৭টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৩৫টি গোল। কোবের হয়ে খেলা পাঁচ বছরে একটি জে ওয়ান লিগসহ ইনিয়েস্তার শিরোপা মোট তিনটি। তাদের হয়ে সব মিলিয়ে ১৩৪ ম্যাচ খেলেছেন তিনি। ২৬টি গোল ও ২৫টি অ্যাসিস্ট করেছেন। আর সংযুক্ত আরব আমিরাতে খেলা একমাত্র মৌসুমে মোট ২৩ ম্যাচে পাঁচটি গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট আছে তার। জাতীয় দলের হয়ে ১৩১ ম্যাচে তার গোল ১৪টি। লা রোহাদের হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০০৮ ও ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম