ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন সংঘাতের পর কাজে ফিরছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা রণক্ষেত্র মাদারীপুর, ২ ঘণ্টার সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ হেমন্তের সোনালি আবহে সেজেছে প্রকৃতি, অপেক্ষা শীতের

এবার লুহানস্কে ভারি গোলাবর্ষণ চালাচ্ছে রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ মার্চ, ২০২৩,  8:24 PM

news image

ইউক্রেনের দোনেৎস্কের বাখমুত শহরের তীব্র যুদ্ধ চলছে ইউক্রেনীয় বাহিনী ও রুশ বাহিনীর মধ্যে। এরই মধ্যে লুহানস্কে ভয়ঙ্কর যুদ্ধের খবর দিলেন ইউক্রেনীয় এক কর্মকর্তা। মঙ্গলবার লুহানস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান সের্হি হেইডে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের। তিনি বলেন, লুহানস্ক অঞ্চলে পরিস্থিতি কঠিন কিন্তু ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী এখনো সেখানকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে। তিনি আরও বলেন, সবচেয়ে কঠিন এলাকা হল বিলোহোরিভকা এবং ক্রেমিনা, যেখানে রাশিয়ান সেনাদের দ্বারা ক্রমাগত আক্রমণ এবং গোলাবর্ষণ চলছে। সের্হি হেইডে বলেন, রুশ বাহিনী আমাদের সেনাদের সরিয়ে স্টেলমাখিভকা, নেভস্কে পৌঁছানোর চেষ্টা করছে। স্টেলমাখিভকা ও নেভস্কে হল লুহানস্ক এবং খারকিভ অঞ্চলের সীমান্তের গ্রাম যেগুলো সেপ্টেম্বরে ইউক্রেনীয় বাহিনী পুনরুদ্ধার করেছিল।হেইডে বলেন, এখন আরও গোলাগুলি হচ্ছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে, সম্প্রতি তাদের গোলাবারুদ সরবরাহ আরও বাড়িয়েছে। তারা ভারি আর্টিলারি ও ট্যাংক আক্রমণের সংখ্যা বেড়েছে। তিনি বলেন, রাশিয়ানরা নিয়মিত তাদের কৌশল পরিবর্তন করছে। এইভাবে রাশিয়া ক্রমাগত ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি পরীক্ষা করার চেষ্টা করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম