ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দেশে টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী রায়পুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা শিবচরে ভাইয়ের ঘুষিতে ভাই নিহত জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

এবার রাজশাহীতে এবার অটোরিকশা-লেগুনা বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০২২,  7:00 PM

news image

রাজশাহীতে চলমান বাস ধর্মঘটের মধ্যেই এবার সিএনজিচালিত অটোরিকশা, থ্রি-হুইলার ও লেগুনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) সকাল থেকে দুই দফা দাবিতে জেলা মিশুক-সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে এই ধর্মঘট শুরু হয়। সংগঠনটির সহসভাপতি আহসান হাবিব বলেন, সিএনজিচালিত অটোরিকশা, থ্রি-হুইলার, হিউম্যান হলার ও লেগুনা জেলার অভ্যন্তরীণ রুটে চলাচল করে। কিন্তু সকল সড়কে আমরা অবাধে চলাচল করতে পারি না। এ ছাড়াও নতুন অটোরিকশা কেনা হলে, তার রেজিস্ট্রেশন করতে হয়রানির শিকার হতে হয়। এ কারণে আমরা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। তিনি বলেন, দুই দফা দাবির বিষয়ে বৃহস্পতিবার রাতে মালিক সমিতির যৌথ বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকে অনিদির্ষ্টকালের জন্য আমাদের ধর্মঘট শুরু হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে দাবি মানার আশ্বাস পেলে ধর্মঘট প্রত্যাহার করা হবে। এর আগে, মহাসড়কে নছিমন-করিমন-ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধ করতে ১০ দফা দাবিতে গত বৃহস্পতিবার থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়। এদিকে শনিবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ রয়েছে। সমাবেশের আগে পরিবহন ধর্মঘট শুরু হওয়ার দলটির নেতাকর্মী ও সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম