ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

এবার ফেনীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০২৫,  12:07 PM

news image

ফেনী শহরের মুক্ত বাজারে শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) ভোরে আগুন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছেড়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা মুখে মাস্ক পড়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ আছে। আমরা সেসব ফুটেজ সংগ্রহ করার কাজ করছি। সিসিটিভি ফুটেজ হাতে পেলে আমরা বুঝতে পারবো কখন কারা কীভাবে লাগিয়েছে। এ ঘটনায় মামলা হবে। ফেনীর এ ক্যাটাগরি আহত জুলাই যোদ্ধা নাহিদুর রহমান জানান, জুলাই শহীদদের অসম্মান করতে এভাবেই আগুন দেওয়া হয়। যেহেতু আশপাশের সিসিটিভি ফুটেজ আছে, পুলিশ চাইলে এ সকল দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে পারবে। ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, থানার নাকের ডগায় এরকম ঘটনা ঘটানোর মধ্য দিয়ে প্রমাণ হয় যে আওয়ামী দুর্বৃত্তরা এখনও ফেনীতে অবস্থান করছে। তারা সম্প্রতি সময়ে বেশ কয়েকটি জায়গায় নাশকতা করেছে। ভবিষ্যতে তারা আরও বড় কিছু করতে পারে। অথচ আমরা যারা জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী তারা নিজেরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছি। অথচ আমাদের দরকার আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে সোচ্চার হবার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম