ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীতে দুই ঘণ্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টি বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল সান মারিনো

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২৫,  1:55 PM

news image

যুক্তরাজ্য ও ফ্রান্সের পথ অনুসরণ করে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের আরেক দেশ সান মারিনো। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে এ ঘোষণা দেন সান মারিনোর পররাষ্ট্রমন্ত্রী লুকা বেক্কারি। রোববার (২৮ সেপ্টেম্বর) ইরানের সংবাদ সংস্থা মেহেরের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।  প্রতিবেদন অনুযায়ী, সান মারিনোর পররাষ্ট্রমন্ত্রী লুকা বেক্কারি বলেন, আমরা জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী, নিরাপদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ভেতরে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছি। তিনি আরও বলেন, রাষ্ট্র প্রতিষ্ঠা ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার। সম্প্রতি জাতিসংঘের একটি বৈশ্বিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। এরপর স্বীকৃতির ঘোষণা আসে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, এন্ডোরা ও মোনাকোর পক্ষ থেকে। এর আগে, চলতি বছরের ২০ মার্চ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকোও।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম