ঢাকা ০৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকার হাফিজ উদ্দিন খামেনির শেষ বিদায়ে গ্র্যান্ড মোসাল্লার বাইরে মানুষের ঢল ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর বিশ্বকাপে শেষ ষোলোয় উঠল কোন কোন দল, কে কার মুখোমুখি? বিভিন্ন সময়ে যেসব অঞ্চল কিনে বর্তমান মানচিত্র তৈরি করেছে যুক্তরাষ্ট্র জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ফিলাডেলফিয়ার গরম নিয়ে চিন্তিত ফ্রান্স কোচ

এবার গ্রেফতার হলেন টুকু ও পলক

#

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট, ২০২৪,  10:27 AM

news image

এবার গ্রেফতার হলেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানা এলাকার নিকুঞ্জ আবাসিক থেকে আত্মগোপনে থাকাবস্থায় তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এর আগে মঙ্গলবার গ্রেফতার করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম