ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

এবার ইরানগামী জাহাজে হামলা হুথিদের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২৪,  4:43 PM

news image

এবার ইরানগামী পণ্যবাহী একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। এতে জাহাজটির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার লোহিত সাগরে বাব আল-মান্দেব প্রণালি পার হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। জাহাজটির নাম এমভি স্টার আইরিস। ব্রাজিল থেকে খাদ্যশস্য নিয়ে ইরানে যাচ্ছিল এটি। এ সময় দুটি মিসাইল নিক্ষেপ করে হুথিরা। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এতে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ ও যুদ্ধ বন্ধের দাবিতে নভেম্বর থেকে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা শুরু করে ইয়েমেনে হুথিরা। পরবর্তীতে আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনে হামলা চালালেও তাদেরকে জাহাজকেও লক্ষ্যবস্তু করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। এদিকে, নভেম্বর পর থেকে  ইরানগামী নৌযানকে হুথিদের লক্ষ্যবস্তু করার এটিই প্রথম ঘটনা। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এমভি স্টার আইরিসকে মার্কিন কার্গো জাহাজ হিসেবে উল্লেখ করেছে। তবে জাহাজ শনাক্তকারী সংস্থাগুলোর দাবি, গ্রিসের মালিকানাধীন জাহাজটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ছিল। সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েল, সিবিএস নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম