ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলা দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত ট্রেন দুর্ঘটনায় সাদুল্লাপুরের একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত ৫৩৬ স্কুলে মশক নিধন চালাবে ডিএনসিসি: মিল্টন জ্বালানি তেলের মজুত প্রতিরোধ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড়

এবার আলু আমদানির সিদ্ধান্ত নিলো সরকার

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৩,  12:41 PM

news image

বাজারে সরবরাহ বৃদ্ধি এবং বাজারদর স্থিতিশীল রাখতে ডিমের পর এবার আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জান গেছে, বিদেশ থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে আলু আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। গত মাসের মাঝামাঝি বাণিজ্য মন্ত্রণালয় আলু, দেশি পেঁয়াজ ও ডিম, এই তিন পণ্যের দাম বেঁধে দিয়েছিল। তবে নির্ধারিত সেই দাম সরকার কখনোই কার্যকর করতে পারেনি। দেড় মাস ধরে বাড়তি দামেই এসব পণ্য কিনেছেন ক্রেতারা। সম্প্রতি আলুর বাজার পরিস্থিতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এক প্রতিবেদন পাঠিয়েছে ভোক্তা অধিদফতর। সেখানে আমদানির এ সুপারিশ করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী জানান, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে আলু সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগ্রহী আমদানিকারদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার অনুরোধ জানানো হলো। এর আগে গত ১৮ সেপ্টেম্বর দেশের বাজারে ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তা সামাল দিতে ভারতসহ বিভিন্ন দেশ ডিম আমদানির অনুমোদন দেয় সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম