ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

এবার আমদানি পর্যায়েও ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত

#

১৫ মার্চ, ২০২২,  3:05 PM

news image

উৎপাদন ও ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের ওপর ভ্যাট প্রত্যাহারের পর এবার আমদানি পর্যায়েও ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার হবে। মঙ্গলবার (১৫ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে সোমবার (১৪ মার্চ) উৎপাদন ও ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের ওপর ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই প্রজ্ঞাপনে বলা হয়,

চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ওই ভ্যাট দিতে হবে না। সয়াবিন ও পাম তেলের উৎপাদন এবং ব্যবসায়ী পর্যায়ে যথাক্রমে ১৫ শতাংশ ও ৫ শতাংশ হারে ভ্যাট ছিল। এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছিলেন, ভোজ্যতেল আমদানিতে ১০ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ হচ্ছে। একই সঙ্গে ভোজ্যতেল উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হবে। কিন্তু মন্ত্রীর ঘোষণার পরও তিন পর্যায়ের ভ্যাট না কমিয়ে কেবল উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভ্যাট মওকুফ করে এনবিআর। পরে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয় সয়াবিন তেলের আমদানি পর্যায়েও প্রত্যাহার হচ্ছে ভ্যাট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম