ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয় সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে যা বললেন ট্রাম্প কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব, নিহত ২ হাজার ৩২৫ ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা এবার সত্যিই থামছেন রোনালদো পাকিস্তানে জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা জিম্বাবুয়েতে ফেরি ডুবিতে নিহত বেড়ে ৮৪ বার্সেলোনায় যোগ দিচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় নতুন বিপদ, বাড়ছে আফটারশকের শঙ্কা

এফএ কাপের চতুর্থ রাউন্ডে ম্যানইউ

#

স্পোর্টস ডেস্ক

০৯ জানুয়ারি, ২০২৪,  10:48 AM

news image

উইগান অ্যাথলেটিককে তাদের ঘরের সোমবার রাতে মাঠে ২-০ গোলে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এফএ কাপের ১২ বারের চ্যাম্পিয়নদের এমন জয়ে স্বস্তি ফিরে পাচ্ছেন এরিক টেন হ্যাগ। ডিডব্লিউ স্টেডিয়ামে দলের হয়ে গোল করেছেন দিয়াগো দোলাত এবং ব্রুনো ফার্নান্দেজ। তবে ফার্নান্দেজের গোলটি এসেছে পেনাল্টি থেকে। ম্যাচের ২২তম মিনিটে প্রথম গোল করেন দোলাত। মার্কাস রাশফোর্ডের অ্যাসিস্টে বক্সের মাঝখান থেকে ডানপায়ের দুর্দান্ত শটে উইগানের জালে বল জড়িয়ে দেন তিনি। প্রথমার্ধে আর কোনো গোল না পেয়ে বিরতি থেকে এসে দ্বিতীয় গোল করে ম্যানইউ। ম্যাচের ৭২তম মিনিটে পেনাল্টি এরিয়ায় উইগানের ডিফেন্ডার লিয়াম শ-এর ফাউলের সুবাদে পেনাল্টি পেয়ে যায় ম্যানইউ। সেই পেনাল্টিকে গোলে পরিণত করেন ফার্নান্দেজ চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ১৪টি ম্যাচে হেরেছে ম্যানইউ। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে তারা। যে কারণে এই ম্যাচে জয় পাওয়াটা তাদের জন্য ছিল বহুল আকাঙ্ক্ষিত। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম