ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

এপেক সম্মেলনে: বিশ্বের তিন পরাশক্তি প্রধানের ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২৬,  11:06 AM

news image

বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানদের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মস্কো। 


তবে এটি আয়োজনের মূল দায়িত্ব চীনের। পাশাপাশি চূড়ান্ত প্রস্তুতি শুরুর আগে এই বৈঠকের মূল আলোচ্যসূচি কী হবে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন বলেও জানিয়েছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সার্গে রিয়াবকভ।


গতকাল রবিবার বৈঠকের বিষয়ে রিয়াবকভ বলেন, ‘এখানে মূল প্রশ্ন হলো, বৈঠকটির বিষয়বস্তু কীভাবে নির্ধারণ করা হবে এবং আলোচনা থেকে আমরা আসলে কী ফলাফল প্রত্যাশা করতে পারি।’ 


এর আগে চলতি মাসের শুরুর দিকে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ আগামী নভেম্বরে চীনের শেনঝেনে অনুষ্ঠিতব্য এপেক শীর্ষ সম্মেলনে তিন দেশের শীর্ষ নেতার সম্ভাব্য এই বৈঠকের কথা তুলে ধরেন।


রাশিয়ার সংবাদমাধ্যমগুলোকে উশাকভ জানান, বিশ্ব রাজনীতির তিন শীর্ষ নেতার এই বৈঠক একেবারে অর্থহীন হবে না। তবে এটি আয়োজনের মূল দায়িত্ব স্বাগতিক দেশ চীনের। তিনি বলেন, ‘তারা যদি প্রয়োজনীয় কূটনৈতিক প্রস্তুতি নিয়ে এমন বৈঠকের আয়োজন করতে পারে, তবে আমার মনে হয় এটি অনুষ্ঠিত হতে পারে।’


এদিকে এপেক সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট পুতিনের একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নিশ্চিত বৈঠক ছাড়াও সুযোগ তৈরি হলে ট্রাম্পের সঙ্গেও পুতিন বৈঠকে বসতে পারেন বলে জানিয়েছেন ইউরি উশাকভ।


সূত্র: দ্য মস্কো টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম