ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

এনজিওগ্রামের পর জানা যাবে ‘মাইল্ড অ্যাটাক’ কিনা : ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২২,  4:39 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেছেন, আজ (শনিবার) বেগম খালেদা জিয়ার শরীরে এনজিওগ্রাম করা হবে। তারপর বোঝা যাবে যে তার সমস্যাটা কতটা জটিল। আসল অবস্থাটা কী। কিংবা তার মাইল্ড অ্যাটাক হয়েছে কিনা? এর আগে সকাল সাড়ে দশটায় মেডিকেল বোর্ডের সভা হবে। তবে তার অবস্থা এমনিতেই গুরুতর। তার উপর হার্টের সমস্যা হলে সেটা তো আরও জটিলাকার দেখা দেয়। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই। আল্লাহ পাক যেনো তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

তিনি যেনো এই সংকট আবারও কাটিয়ে উঠতে পারেন।  শনিবার ভোর সাড়ে চারটার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন মির্জা ফখরুল।  বিএনপি মহাসচিব জানান, রাত দু’টোর দিকে তিনি অধ্যাপক ডা. জাহিদ হোসেনের কাছে খবর পান। এরপর লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের সঙ্গে কথা বলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেন। ইতোমধ্যেই প্রফেসর ড. এম সিদ্দিকীসহ অন্যান্যরা তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।  চিকিৎসকদের ধারণা বেগম খালেদা জিয়া ‘মাইল্ড (হার্ট) অ্যাটাক’ এ আক্রান্ত হয়েছেন। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এ বিষয়টা চিকিৎসকরাই ভালো বলতে পারবেন। তবে এনজিওগ্রাম করার পরেই সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম