ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে

এনআইডি সংশোধনে নতুন সিদ্ধান্ত

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মে, ২০২৫,  11:09 AM

news image

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তিতে গতি আনতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের মনিটরিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে কোন কর্মকর্তা কত আবেদন নিষ্পত্তি করেছে ১৫ দিন পরপর সেই প্রতিবেদন দাখিলের জন্য সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মো. আব্দুল হালিম খানের সই করা নির্দেশনাটি এরইমধ্যে মাঠ কর্মকর্তাদের পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে প্রতি ১৫ দিন অন্তর কাজের অগ্রগতি সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা প্রতিবেদন দাখিল করবেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অগ্রগতি প্রতিবেদন একীভূত করে পরিচালকের কাছে পাঠাবেন। পরিচালক সামগ্রিক কার্যক্রম মনটরিং এবং প্রতি ১৫ দিন অন্তর কাজের অগ্রগতি প্রতিবেদন মহাপরিচালকের কাছে উপস্থাপন করবেন। এনআইডি সংশোধনের চার লাখের মতো আবেদন ঝুলে আছে বলে জানা গেছে। আর এসব আবেদন জুনের মধ্যেই নিষ্পত্তি করতে চায় ইসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম