ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউরোপে যাওয়ার পথে সাগরে নিখোঁজ ১৭৫ অভিবাসী, দুই সপ্তাহেও মেলেনি সন্ধান আবারও যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা, ১৬ দল নিয়ে বদলাচ্ছে ফরম্যাট টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১

এখন তৃতীয় দামি ক্লাব মেসির মায়ামি

#

স্পোর্টস ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২৪,  5:07 PM

news image

লিওনেল মেসিকে দলে ভেড়ানোয় আয় বেড়েছে ইন্টার মায়ামির। মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে দামি ক্লাবের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ক্লাবটি। এ তথ্য জানিয়েছে খেলাধুলার তথ্য-উপাত্ত নিয়ে গবেষণা ও বিশ্লেষণের কাজ করা প্রতিষ্ঠান ‘স্পোর্টিকো’।মেসি যোগ দেওয়ার আগে বাজারমূল্যের দিক থেকে এমএলএসের ২৯টি ক্লাবের মধ্যে ১০ নম্বরে ছিল ইন্টার মায়ামি। এক বছরের কম সময়ের ব্যবধানে সেই ক্লাবটিই সাত ধাপ এগিয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের এই ক্লাবের দাম গত এক বছরে বেড়েছে ৭৪ শতাংশ। বর্তমানে ইন্টার মায়ামির বাজারমূল্য ১০২ কোটি ডলার। ১১৫ কোটি ডলার বাজারমূল্যের লস অ্যাঞ্জেলেস এফসি আছে সব দলের শীর্ষে। তাদের থেকে ১০ কোটি ডলার কমে ১০৫ কোটি ডলার বাজারমূল্য নিয়ে দ্বিতীয় স্থানে আছে আটলান্টা ইউনাইটেড। ১০০ কোটি ডলার বাজারমূল্য নিয়ে তালিকার চারে আছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। এবারই প্রথম এমএলএসের চারটি ক্লাবের বাজারমূল্য শত কোটি ডলার ছুঁয়েছে। গত বছর প্রথম ক্লাব হিসেবে এই অঙ্ক ছুঁয়েছিল লস অ্যাঞ্জেলেস এফসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম