ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

এখনও হাথুরুর বিদায় চান বিসিবির বর্তমান সভাপতি

#

ক্রীড়া প্রতিবেদক

২২ আগস্ট, ২০২৪,  10:58 AM

news image

নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। দায়িত্ব পেয়ে বুধবার বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির নতুন প্রধান। সেখানেই তার কাছে জানতে চাওয়া হয়েছিল জাতীয় দলের বর্তমান প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে।  প্রসঙ্গত, সভাপতি হওয়ার আগেও বাংলাদেশের প্রধান কোচের পদ থেকে হাথুরুর বিদায় চেয়েছিলেন ফারুক আহমেদ। হাথুরুর ভবিষ্যৎ নিয়ে নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুকে জাতীয় দলের কোচ হিসেবে চান না)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজবো, তার চাইতে বেটার কাউকে পাই কি না, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখবো।’ সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন জানিয়ে ফারুক আহমেদ বলেন, ‘এরপর বাকিদের সাথে আলাপ করবো, সিইও আছেন, আগে যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলে নেবো। তারপরে...আসলে আমি ওই অবস্থান থেকে সরিনি এখনো।’ স্থানীয় কোচদের প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘লোকাল কোচ আমার মনে হয় খুব ভালো আছে। তবে আমিই একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত নয়। হয়তো আমার ওপর দায়িত্বটা বেশি। কারণ, আমি সিদ্ধান্ত নেব। কিন্তু অন্যদের সঙ্গেও কথা বলতে হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম