ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

এখনও বাংলাদেশ যেভাবে যেতে পারে সেমিফাইনালে...

#

ক্রীড়া প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২১,  6:02 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জয়ে সুবিধা হলো বাংলাদেশের। সুপার টুয়েলভ পর্বে টানা তিন ম্যাচ হারলেও এখনো সেমিফাইনালের সম্ভাবনা জিইয়ে রইল টাইগারদের। যদিও পথটা খুবই কঠিন সুপার টুয়েলভে গ্রুপ-১ এ খেলছে বাংলাদেশ। গ্রুপের ছয় দলই তিনটি করে ম্যাচ খেলেছে। একমাত্র বাংলাদেশই তিনটি ম্যাচই হেরেছে। এরপরও তাদের সেমিফাইনালের স্বপ্ন বেঁচে রয়েছে। তবে শুধু নিজেদের হাতে নেই বিষয়টি। বাকি দুই ম্যাচ জিততে তো হবেই, বাংলাদেশ দলকে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। সবকিছু নির্দিষ্ট সমীকরণে এগোলেই কেবল সম্ভব হবে। তিন ম্যাচের তিনটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। পরের দুই ম্যাচে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে জিতলে তাদের পয়েন্ট পাবে ১০। সে ক্ষেত্রে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে খেলবে ইংলিশরা। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিনে আছে। বাংলাদেশ তাদের পরের দুই ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ম্যাচ দুটিতে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে জিতলে তখন মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকবে। ২ পয়েন্ট পাওয়া উইন্ডিজের অস্ট্রেলিয়াকে হারাতে হবে। তখন তাদেরও ৪ পয়েন্ট হবে। এদিকে উইন্ডিজের মতো ২ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কাকে হারাতে হবে ক্যারিবিয়ানদের। সেটা হলে শ্রীলঙ্কারও হবে ৪ পয়েন্ট। ইংল্যান্ড ছাড়া বাকি দলগুলোর সমান ৪ পয়েন্ট হলে রানরেটের হিসাবে সেমিফাইনাল যেতে পারে বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে নেট রান রেটটাও বাড়িয়ে নিতে হবে। বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়েছিল সেমিফাইনালের স্বপ্ন নিয়ে। তবে ওমানে আসরের প্রথম পর্বের পর সংযুক্ত আরব আমিরাতেও কঠিন বাস্তবতার মুখোমুখি টাইগাররা। প্রথম পর্বে স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে হার। এরপর ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতে সুপার টুয়েলভ নিশ্চিত করা। তবে এই পর্বে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে এখন খাদের কিনারে বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম