ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

এক শিফটে চলবে সব প্রাথ‌মিক বিদ্যালয়

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২২,  2:38 PM

news image

জানুয়া‌রি থেকে ‌দে‌শের সব সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে এক শিফ‌টে শিক্ষা কার্যক্রম চল‌বে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণ‌শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র স‌চিব মো. আ‌মিনুল ইসলাম খান। রোববার (৩০ অক্টোবর) স‌চিবাল‌য়ে মন্ত্রণালয়ে এক ব্রি‌ফিং‌য়ে এ তথ্য জানান। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয় তাকে। নতুন কর্মস্থলে যোগ দেওয়ার আগে তিনি এই ব্রিফিং করেন। সিনিয়র স‌চিব ব‌লেন, দে‌শের সব প্রাথ‌মিক বিদ্যালয়‌কে এক শিফ‌টে আনার প‌রিকল্পনা কর‌ছি। আগামী বছ‌রের জানুয়া‌রি থে‌কে এটা কার্যকর ক‌রে‌তে পারব।  সারা দে‌শে একই সম‌য়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হ‌বে ব‌লে জানান গণ‌শিক্ষা স‌চিব। তি‌নি ব‌লেন,  ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বি‌বেচনায় নি‌য়ে সব সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে এক শিফট চালু করা হ‌বে। কিছু স্কুলে দুই শিফট চালু থাকায় এক শিফটের শিক্ষকদের মধ্যে ক্ষোভ চলে আসছিল। তারা এক শিফট চালুর দাবি জানিয়ে আসছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম