ঢাকা ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে মিলতে পারে টানা ১০ দিনের ছুটি মব কালচারের জমানা শেষ, সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুতই কৃষক কার্ড চালু করবে সরকার: তথ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ করবে সরকার সেরা টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্স মনোনয়নে শেখ মেহেদী লাভ ৫০ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা কারওয়ান বাজারের ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

এক মাসেও উদ্ধার হয়নি ধর্মমন্ত্রীর আইফোন

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২৪,  2:59 PM

news image

এক মাস হয়ে এলেও নিজের হারিয়ে যাওয়া আইফোন ১৫ প্রো ম্যাক্স ফিরে পেলেন না ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। ফোনটি উদ্ধারে কাজ করছে পুলিশের একাধিক টিম। গত ৩০ এপ্রিল সকালে জামালপুর জেলার ইসলামপুরে একটি জানাজার নামাজে অংশ নিতে গিয়ে নিজের শখের মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন ধর্মমন্ত্রী। এ ঘটনায় তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইসমাইল হোসেন ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার এক মাস হয়ে এলো, অথচ এখন পর্যন্ত ফোনের কোনো হদিস দিতে পারেনি পুলিশ। ইসলামপুর থানায় করা জিডিতে ধর্মমন্ত্রীর ব্যক্তিগত সহকারী উল্লেখ করেন,

গত ৩০ এপ্রিল সকালে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ইসলামপুর পৌরসভাধীন মোশাররফগঞ্জে একটি জানাজায় অংশগ্রহণ করেন। সেখানে তার পাঞ্জাবির পকেট থেকে মোবাইল ফোনটি সিমসহ পড়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, আমাদের একাধিক টিম এটা নিয়ে কাজ করছে। এখন পর্যন্ত বড় কোনো সফলতা পাওয়া যায়নি। তবে আশা করছি দ্রুতই আমরা সফল হবো। এর আগে ২০২১ সালের ৩০ মে সন্ধ্যায় ঢাকার বিজয় সরণি মোড়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের গাড়ির ভেতর থেকে তার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনতাই হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ফোনটি উদ্ধার হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম