ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

এক দফা আন্দোলন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২৪,  11:03 AM

news image

এক দফা দাবি আদায়ে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন। এই আন্দোলনকে ঘিরে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন কাজে বের হওয়া যাত্রীরা। বেশি দুর্ভোগে পড়েছেন নারী ও বৃদ্ধরা। রবিবার (৪ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়। সকাল সাড়ে ৯টায় এ প্রতিবেদন লিখা পর্যন্ত মহাসড়কে এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি। সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে আঞ্চলিক যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে বর্তমানে শুধুমাত্র বিভিন্ন অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। এদিকে সকালের দিকে কিছুসংখ্যাক ট্রাক ও কার্ভাডভ্যান চট্টগ্রামের দিকে যাওয়ার চেষ্টা করলে এইসব যানবাহনগুলোকে শিক্ষার্থীরা আটকে রাখে। এর ফলে মহাসড়কে বর্তমানে সুনশান অবস্থা বিরাজ করছে। সেলিম রানা নামের এক চাকুরীজীবি বলেন, অফিসে যাওয়ার জন্য মহাসড়কে এসে দেখি কোনও যানবাহন নেই। তাই বাধ্য হয়ে পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছি। আব্দুস সামাদ নামের আরেক যাত্রী বলেন, এক জরুরি কাজে ঢাকার উদ্দেশ্যে বের হয়েছিলাম। কিন্তু কোনো যানবাহন না থাকায় রিকশা দিয়ে ভেঙ্গে ভেঙ্গে গন্তব্যস্থলে যেতে হচ্ছে। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, সকাল থেকে সড়ক আন্দোলনকারীরা মহাসড়ক বন্ধ করে রেখেছে। আর গতকাল রাত থেকেই মহাসড়কে গাড়ির চাপ কম রয়েছে। আমরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম