ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

এক কেজি গাঁজা পাচারের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ এপ্রিল, ২০২৩,  8:39 PM

news image

এক কেজি গাঁজা পাচারের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সিঙ্গাপুর। বুধবার (২৬ এপ্রিল) ভোরে দেশটির চাঙ্গি কারাগারে তাঙ্গারাজু সুপিয়া (৪৬) নামের ওই ব্যক্তির ফাঁসি কার্যকর হয়। বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, এ ঘটনায় দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। অধিকারকর্মীরা বলছেন, দুর্বল তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঙ্গারাজুকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এদিকে তাঙ্গারাজু নির্দোষ বলে দাবি তার পরিবারের। তবে দেশটির কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল থেকে তার ফাঁসি কার্যকর করে। সরকার থেকে জানানো হয়, সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া মেনেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ফাঁসি কার্যকরের খবরে বুধবার ভোরেই তাঙ্গারাজুর পরিবার চাঙ্গি শহরের পূর্বাংশে অবস্থিত কারাগারে জড়ো হয়েছিল। মৃত্যুদণ্ড বিরোধী অধিকার কর্মী কিস্ট্রেন হান বিবিসিকে বলেছেন, তাঙ্গারাজুর পরিবার বলছে ফাঁসি কার্যকর হলেও মামলাটির ব্যাপারে তারা হাল ছাড়বেন না। এটা তাদের জন্য খুবই বেদনাদায়ক একটি অভিজ্ঞতা। মামলায় তাঙ্গারাজুর বিরুদ্ধে দেওয়া প্রমাণ এবং মামলাটি সম্পর্কে তাদের অনেক অমীমাংসিত প্রশ্ন রয়েছে। মাদককাণ্ডে গত বছর একজন বুদ্ধিপ্রতিবন্ধীসহ ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সিঙ্গাপুর সরকার। ওই ঘটনায় সে সময় সমালোচনার ঝড় ওঠে। এশিয়ার সিঙ্গাপুরেই সবচেয়ে কঠিন মাদকবিরোধী আইন রয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম