ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

এক ইনিংসেই তিন রেকর্ড করেছেন জাকের আলী

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৪,  9:03 PM

news image

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয়ের খুব কাছাকাছি গিয়েও হেরেছে বাংলাদেশ। এদিন টপ-অর্ডারের ব্যর্থতার গ্লানি মুছে আলো ছড়িয়েছেন দুই মিডিল-অর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী। এই দুজনের ব্যাট থেকেই এসেছে ১২২ রান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন অভিষিক্ত জাকের আলী। অন্যপ্রান্তে ৩১ বলে অর্ধশতক হাঁকিয়ে ৫৪ রানে প্যাভিলিয়নে ফেরেন প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা মাহমুদউল্লাহ। ৬৮ রানের ইনিংস খেলার পথে দেশের হয়ে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ৬ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন জাকের। এর আগে, পাকিস্তানের বিপক্ষে নাজিম-উদ্দিন, আয়ারল্যান্ডের বিপক্ষে জিয়াউর রহমান, ওমানের বিপক্ষে তামিম ইকবাল, শ্রীলঙ্কার বিপক্ষে লিটন দাস ও জিম্বাবুয়ের বিপক্ষে মাহমুদউল্লাহ এই কীর্তি গড়েছিলেন। এদিন সমান ২০০ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন জাকের। যা কিনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ স্ট্রাইক রেট। এর আগে, ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ২২৫ দশমিক ৯২ স্ট্রাইক রেটে ২৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬১ রানের ইনিংস উপহার দেন মোহাম্মদ আশরাফুল। লঙ্কানদের বিপক্ষে পার্টনারশিপেও রেকর্ড গড়েছেন জাকের। ওভারপ্রতি গড়ে ১৪ দশমিক ৪৪ রান তোলার রেকর্ড গড়েন জাকের-মেহেদী জুটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ ছাড়ানো জুটিতে যা বাংলাদেশের সর্বোচ্চ। উল্লেখ্য, প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ২০৭ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২০৩ রান তুলতে পেরেছিল শান্ত-লিটনরা। শেষ পর্যন্ত ৩ রানের জয় পায় লঙ্কানরা।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম