ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, ২ ছাত্রদল নেতা নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৫,  1:54 PM

news image

যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন: আহমেদ রোমান (৩২) মাদারীপুরের শিবচর পৌরসভা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও মৃধাকান্দি গ্রামের তোতা মৃধার ছেলে এবং মুজিবুল হক দুর্জয় (৩২ পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদল নেতা ও বাহাদুরপুর গ্রামের শামসুল আলমের ছেলে। এ দিকে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে মাদারীপুরের শিবচরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এ সময় দুই ছাত্রদল নেতার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা।স্বজন ও এলাকাবাসী জানান, রাত ১১টার দিকে ব্যক্তিগত কাজ শেষে রাজধানী থেকে মাদারীপুরের শিবচরে ফিরছিলেন ছাত্রদল নেতা আহমেদ রোমান ও তার বন্ধু মুজিবুল হক দুর্জয়। যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই ছাত্রদল নেতা। পরে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে মাদারীপুরের শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ জানান, নিহত দুই ছাত্রদল নেতা বন্ধু ছিলেন। বিভিন্ন এলাকায় ও রাজনৈতিক অনুষ্ঠানে তারা একত্রে চলাফেরা করতেন। হঠাৎ তাদের মৃত্যুতে উপজেলাজুড়ে বইছে শোক। দেয়া হয়েছে শোক বার্তাও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম