ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু

একাদশে সুযোগ না পেলেও শান্তর নিবেদনে মুগ্ধ তামিম

#

ক্রীড়া প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২৫,  2:07 PM

news image

আর মাত্র ২০ দিন পর মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফির লড়াই। যেখানে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। এরপর আগে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। অথচ টাইগারদের চালকের আসনে যিনি রয়েছেন (শান্ত), তিনি বেঞ্চে বসে সময় পার করেছেন। এবারের বিপিএলে শান্তকে ড্রাফট থেকে দলে নিয়েছিল ফরচুন বরিশাল। তবে দলটির একাদশে জায়গা পাচ্ছেন না তিনি। কয়েক ম্যাচ সুযোগ পেলেও একাদশে জায়গা ধরে রাখতে পারেননি তিনি। এমন কি উইকেটকিপার কোটায়ও খেলেছেন শান্ত। তবে একাদশে না থাকলেও দলের প্রতি শান্তর নিবেদনে মুগ্ধ তামিম। তাই বুধবার (২৯ জানুয়ারি) বরিশালের ম্যাচ শেষে তামিমের কাছে চাওয়া হয় নাজমুল হোসেন শান্তর একাদশে না থাকা নিয়ে। জবাবে বরিশাল অধিনায়ক বলেন, বলতেই হবে ওকে যতটা সুযোগ দেওয়া উচিৎ ছিল দিতে পারছি না। আমার দল যদি দেখেন, কম্বিনেশন মেলাতে খুব কঠিন হচ্ছে। প্রথম ২-৩-৪ ম্যাচে কম্বিনেশন ঠিকভাবে মেলাতেই পারিনি। তামিম এদিন শিকার করেছেন শান্তর দলে না থাকার কারণ পারফরম্যান্স নয়। তার ভাষ্য, ওর পারফরম্যান্সের জন্য ওর সেটআপ হচ্ছে না এমন নয়, এটা নিয়ে সন্দেহ নেই। রংপুরের সাথে ৪০ রানের খুব ভালো ইনিংস খেলেছে। শুধু কম্বিনেশনের কারণে ওকে জায়গা দিতে পারছি না। কোন জায়গায় ব্যাটিং করাব ভেবে পাচ্ছি না। তবে খেলার সুযোগ না পেলেও দলের প্রতি শান্তর নিবেদনে মুগ্ধ তামিম, দলের জন্য ওর এটিটিউড ফ্যান্টাসটিক। বাংলাদেশ দলের ক্যাপ্টেন, ওয়ান অব দ্যা বেস্ট প্লেয়ার অব দ্যা কান্ট্রি। সিনিয়র-জুনিয়রদের প্রতি ওর এটিটিউড দুর্দান্ত। এর প্রশংসা করতেই হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম