ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

একাকিত্ব ঘোচাতে ৭৫ বছরে বিয়ের পিঁড়িতে রাজবাড়ীর আনু

#

নিজস্ব প্রতিনিধি

৩০ মে, ২০২৪,  5:34 PM

news image

রাজবাড়ীর গোয়ালন্দে ৭৫ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন মো. আনোয়ার মোল্লা ওরফে আনু মোল্লা নামে এক বৃদ্ধ।  পাত্রী সুফিয়া বেগমের বয়স ৪০ বছর। শেষ বয়সে একাকিত্ব ঘোচাতে সন্তানদের সম্মতিতে নিজেই পাত্রী দেখে পছন্দ করেন আনু মোল্লা। বুধবার (২৯ মে) সন্ধ্যায় আনু-সুফিয়া দম্পতির বিয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা তাদের শুভকামনা জানাচ্ছেন। আনু মোল্লা দৌলতদিয়া ইউনিয়নের শামসু মাস্টারেরপাড়া এলাকার বাসিন্দা। পাত্রী সুফিয়া বেগমের বাড়ি রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকায়। আনু মোল্লা তিন সন্তানের জনক হলেও সুফিয়া বেগমের কোনো সন্তান নেই বলে জানা গেছে। আনু মোল্লার প্রতিবেশী সোহেল শেখ জানান, আনু মোল্লা এর আগে দুটি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী মারা যান তিন বছর আগে। এরপর তিনি নিজের পছন্দে দ্বিতীয় বিয়ে করেন। তবে পারিবারিক কলহের জেরে এক বছর আগে দ্বিতীয় স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যান। একাকিত্ব ঘোচাতে তিনি তৃতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন। তার প্রথম স্ত্রীর ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বাবার একাকিত্বের কথা চিন্তা করে সন্তানরাও তৃতীয় বিয়েতে মত দেন। দুই মাস আগে তালাকপ্রাপ্ত সুফিয়া বেগমকে পছন্দ করে বিয়ের পিঁড়িতে বসেন আনু মোল্লা। তিনি জানান, দুই মাস আগে বিয়ে হলেও বুধবার সন্ধ্যায় বিয়ের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিটি দেখে অনেকেই এ দম্পতিকে শুভকামনা জানাচ্ছেন। আনু মোল্লা বলেন, ‘ছেলে-মেয়েদের আমার বিয়ের কথা বলেছিলাম। তারা আমাকে মেয়ে দেখতে বলে। আমি মেয়ে দেখে পছন্দ করে বাড়িতে এনে বিয়ে করি। ’ এ বিষয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল বলেন, ঘটনাটি আমি জানতাম না। তবে ফেসবুকে বিয়ের ছবি দেখেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম