ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

একদিনে ৮০০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২৩,  8:55 PM

news image

একদিনে অন্তত ৮০০ রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। নিহতদের বেশিরভাগই প্রাণ হারিয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের লড়াইয়ে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ইউক্রেনের সশস্ত্র বাহিনী এই দাবি সামনে আনে। অন্যদিকে পশ্চিমা মিত্ররা কিয়েভকে সাঁজোয়া যুদ্ধ যান সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধ নিয়ে বৃহস্পতিবার সকালে নিয়মিত ব্রিফিং করে ইউক্রেনের সামরিক বাহিনী। এতে তারা বলেছে, রুশ বাহিনী বাখমুত সেক্টরে আক্রমণের ওপর জোর দিয়েছে এবং আভদিভকা ও কুপিয়ানস্ক সেক্টরে রাশিয়ার আক্রমণ ব্যর্থ হয়েছে। এতে বলা হয়েছে, ইউক্রেনের হামলায় গত দিনে ৮০০ জনেরও বেশি রুশ সৈন্য, একটি বিমান, একটি হেলিকপ্টার এবং তিনটি ট্যাংক ধ্বংস হয়েছে। এছাড়া রাশিয়ান বিমান, ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলার ফলে ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত ইউক্রেনীয়-নিয়ন্ত্রিত বাখমুত শহর এবং দোনেতস্ক অঞ্চলের কোস্তিয়ানতিনিভকা ও কুরাখোভ শহরে অনির্দিষ্ট সংখ্যক বেসামরিক হতাহতের কথাও জানিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। অবশ্য ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালানোর দাবি করা রাশিয়া বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু করার বিষয়টি বরাবরই অস্বীকার করে এসেছে। এছাড়া ইউক্রেনের সামরিক বাহিনীর এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এদিকে বুধবার সন্ধ্যায় নিজের ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বাখমুতের বাইরে ইউক্রেনীয় সৈন্যরা তাদের প্রতিপক্ষের (রুশ সামরিক বাহিনীর) অনেক ক্ষতি করছে। রাশিয়া এই অঞ্চলে তার বাহিনী গড়ে তুলছে বলেও মন্তব্য করেছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম