ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

একদিনের ডেঙ্গুতে নতুন করে ৬০ জন আক্রান্ত

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২২,  10:46 PM

news image

রাজধানীসহ সারা দেশে একদিনে ডেঙ্গুতে নতুন করে ৬০ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ঢাকায় ৫৪ জন ও ঢাকার বাইরে ৬ জন শনাক্ত হয়েছে। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ৬০ জন নিয়ে এই মৌসুমে ডেঙ্গুতে এক হাজার ৬৭০ জন আক্রান্ত হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গুতে এ বছর মোট সুস্থ হয়েছেন এক হাজার ৪৪৯ জন। বর্তমানে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১৭৬ জন ও ঢাকার বাইরে ৪৪ জন। এ বছর এখন পর্যন্ত একজন ছাড়া আর কোনো মৃত্যু হয়নি। এদিকে, ঈদের ছুটিতে এডিস মশা বৃদ্ধির আশঙ্কার কথা জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। ডেঙ্গুর বিষয়ে বাড়তি সতর্ক থাকতে পরামর্শ দিয়েছিলেন তাঁরা। একইসঙ্গে আশপাশে যেন পানি জমে না থাকে, সেদিকেও বিশেষভাবে সতর্ক থাকতে বলেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম