ঢাকা ১৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা, কিছু না বলেই বিমানবন্দর ত্যাগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, কমল তেলের দাম গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ লিয়ান্নার স্মরণে ভিন্যু-সুর-সেনে মানববন্ধন, ন্যায়বিচারের দাবিতে সোচ্চার SAF.

একই রোল নিয়ে পরের শ্রেণিতে উঠবে প্রাথমিক শিক্ষার্থীরা

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২১,  1:56 PM

news image

আগের রোল নম্বর নির্ধারণ রেখে প্রাথমিকের শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষার্থীদের মূল্যায়নের যত ধরনের পদ্ধতি রয়েছে সেসব পদ্ধতি শিক্ষকরা অনুসরণ করতে পারবেন। কেউ যদি শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা নেওয়ার প্রয়োজন মনে করেন তারা সেটিও নিতে পারবেন। সম্প্রতি শিক্ষার্থীদের মূল্যায়ন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব হাসিবুল আলম বলেন,

২০২০ সালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন যেভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে প্রধানমন্ত্রী এবারও সেভাবে মূল্যায়ন করতে নির্দেশনা দিয়েছেন। তাই গত বছরের মতো এবারও শিক্ষার্থীদের মূল্যায়ন করা যেতে পারে। সভায় উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীসহ সবাই এ প্রস্তাবে সম্মতি দেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে বলেন, চলতি বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো স্তরে ঘোষণা দিয়ে বা প্রশ্নপত্র ছাপিয়ে পরীক্ষা নেওয়া হবে না। তবে বিদ্যালয়ের শিক্ষকরা নিজ নিজ শিক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে তুলবেন। এক্ষেত্রে আগের রোল নম্বর নিয়ে শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে উঠবে। তিনি বলেন, শিক্ষার্থীদের মূল্যায়নের যত ধরনের পদ্ধতি রয়েছে সেসব পদ্ধতি শিক্ষকরা অনুসরণ করতে পারবেন। কেউ যদি শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা নেওয়ার প্রয়োজন মনে করেন তারা সেটি নিতে পারবেন। ক্লাস অনুযায়ী শিক্ষার্থীদের শিখন-জ্ঞান যাচাই করাটাই মূল্যায়নের প্রধান উদ্দেশ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম