ঢাকা ২২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ-উত্তর কোরিয়া এখন একই অবস্থানে একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব বেসরকারি হজের ৩ প্যাকেজ ঘোষণা করলো হাব পিপলস লীগকে তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করতে হাইওয়ে পুলিশ প্রধানের অঙ্গীকার ছাড়া পেলেই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন, ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ আরও ১০ ইউরোপীয় উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

এই সরকারের বাজেট নিয়ে কিছু বলার নেই : রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২৩,  3:28 PM

news image

বর্তমান সরকার গোটা জাতির রক্ত শুষে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২ জুন) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, এই সরকারের বাজেট নিয়ে কিছু বলার নেই। শিক্ষার্থীদের আড়াই টাকা, তিন টাকার কলমে ১৫ শতাংশ কর বসানো হয়েছে। আসলে এই সরকার মানুষের জীবন থেকে রক্ত নিংড়ে নিচ্ছে। যেমন ভ্যাম্পায়ার রক্ত শুষে নেয়। সেরকম এই আওয়ামী সরকার মানুষের রক্ত শুষে নিচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনা বলেন কিসের গণতন্ত্র? আগে উন্নয়ন। আসলে যারা জনগণকে ভয় পায় তারাই এ ধরনের কথা বলে। অন্যদিকে জিয়াউর রহমান উন্নয়নের পাশাপাশি বহুদলীয় গণতন্ত্রের দিকেও গেছেন। এটাই হলো জিয়াউর রহমান। বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমান মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করেছিলেন। যা একজন বড় মাপের রাষ্ট্রনায়ক না হলে কখনই সম্ভব নয়। জিয়া পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে জিয়া পরিষদের মহাসচিব এমতাজ হোসেন, জিয়া পরিষদের সদস্য শফিকুল ইসলাম, লুৎফর রহমান, এম জহির আলী, দেওয়ান মাহফুজুর রহমান ফরহাদ, আবদুল্লাহিল মাসুদ, মজিবুর রহমান হাওলাদার, মো. শামসুল আলম, মো. নূরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম