ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

এইচএসসি পরীক্ষার রুটিনে পরিবর্তন

#

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২২,  9:07 PM

news image

বন্যার কারণে পেছানো ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে হচ্ছে। তার আগেই পরীক্ষার রুটিনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সংশোধিত রুটিন প্রকাশ করা হয়। তথ্যমতে, গত ১২ সেপ্টেম্বর এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। ওই রুটিনের সংস্কৃত প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষার তারিখ পরিবর্তন করে রুটিন সংশোধন করা হয়েছে। আগের রুটিনে সংস্কৃত প্রথমপত্রের পরীক্ষা ২০ নভেম্বরের পরিবর্তে ৬ ডিসেম্বর এবং সংস্কৃত দ্বিতীয়পত্র পরীক্ষা ২১ নভেম্বরের পরিবর্তে ৮ ডিসেম্বর করা হয়েছে। আগের রুটিনে একই দিনে সকালে ও বিকেলে এই দুটি পরীক্ষা দেওয়া হয়। সকালে পরীক্ষা দিয়ে বিকেলে আরেক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ তৈরি হবে। সেজন্য সংস্কৃতি বিষয়ের পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হয়ে ১৩ ডিসেম্বর শেষ হবে। ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ২২ ডিসেম্বর। রুটিন অনুযায়ী, সকাল শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। আর বিকেল শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সংশোধিত রুটিন দেখতে ক্লিক করুন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম