ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

এইচএসসির ফরম পূরণের সময় আবারও বাড়লো

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০২২,  10:05 PM

news image

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আবারও বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ২৬ জুলাই পর্যন্ত ফরম পূরণ এবং ২৭ জুলাই পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। বৃহস্পতিবার (১৪ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি জমা দেয়ার সময় ২৭ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। এর আগে, গত ২০ জুন এক অফিস আদেশের মাধ্যমে প্রথম দফায় ফরম পূরণের সময় বাড়ানো হয়েছিল। সে সূচি অনুযায়ী ৬ জুলাই ফরম পূরণের এবং ৭ জুলাই ফি পরিশোধের শেষ দিন ছিল। এর আগের সূচি অনুযায়ী ২২ জুন ছিল ফরম পূরণের শেষ দিন। গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম