ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

ঋণের দায়ে গরু ব্যবসায়ীর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০২৪,  3:22 PM

news image

শরীয়তপুরের নড়িয়ায় গলায় ফাঁস দিয়ে মো. জাহিদ মোল্যা (৩৫) নামে এক গরু ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে নড়িয়া থানা পুলিশ। এর আগে সকালে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কাঠকুলি গ্রামে থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জাহিদ মোল্যা ঝিনাইদহ জেলার দুর্গাপুর উপজেলার মৃত্যু মোস্তফা মোল্যার ছেলে। জানা গেছে, জাহিদ মোল্যা শশুর বাড়িতে থেকে কসাইয়ের কাজের পাশাপাশি গরুর ব্যবসাও করতেন। ব্যবসার জন্য বিভিন্ন সংস্থা থেকে টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের টাকার জন্য মানসিক বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, ‘আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। জাহিদ মোল্যা প্রেম করে বিয়ে করে ৮ বছর যাবৎ এখানে থেকে গরুর ব্যবসা করে আসছিলেন। পরিবারের দাবি, ঋণগ্রস্ত হয়ে মানসিক হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম