ঢাকা ১৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
৯ ক্ষেত্রে ব্যয় কমাতে সরকারের বিশেষ নির্দেশনা জামিনে কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার বর্ষবরণে ইলিশের দামে রেকর্ড এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফরিদপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে খাদে উল্টে পড়ল বাস, হতাহত ৩১ পহেলা বৈশাখে নিরাপত্তার কোনো হুমকি নেই: র‍্যাব ডিজি ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ সাতক্ষীরায় এক চেয়ারম্যানের বাড়ি থেকে ৬ ব্যারেল ডিজেল জব্দ

ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণাকারি চাকরিচ্যুত ল্যান্স নায়েক র‍্যাবের হাতে গ্রেফতার

#

২৫ মে, ২০২৪,  3:37 PM

news image

আবুল হোসেন বাবলুঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন ব্যক্তিকে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে শাহারুল ইসলাম নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প।  শুক্রবার ২৪ মে দুপুরে র‍্যাব-১৩ স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পলাশবাড়ী থানার অন্তর্ভুক্ত ঢোলভাঙ্গা গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে শাহারুল ইসলাম ২০০৫ সালের ৩ মে ল্যান্স নায়েক পদে বাংলাদেশ বর্ডার গার (বিজিবি)তে যোগদান করেন। বিভিন্ন ব্যক্তিকে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগে জেলসহ চাকরিচ্যুত হয়ে ছিলেন। চাকরি গেলেও কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতেন শাহারুল।  বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহারুল ইসলাম চাকরিচ্যুত হওয়ার পর থেকেই এ পর্যন্ত বেসামরিক বিভিন্ন মাধ্যমে সাধারণ চাকরি প্রার্থীদের প্রলুব্ধ করার জন্য নিজেকে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে ভুয়া আইডি কার্ড বহন করতেন। এই ভুয়া পরিচয়ে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবিসহ অন্যান্য সংস্থায় অবৈধ ভাবে লোক ভর্তির কথা বলে আর্থিক প্রতারণা করে আসছিলেন।  এ ঘটনায় র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প গোয়েন্দা নজরদারি শুরু করে। তদন্তের একপর্যায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল পলাশবাড়ী এলাকা থেকে প্রতারক শাহারুলকে গ্রেফতার করে। এ বিষয়ে র‍্যাব-১৩'র অধিনায়ক কমান্ডার কামরুল হাসান (এনডি) পিএসসি, বিএন, জানান, চাকরিচ্যুত ল্যান্স নায়েক প্রতারক শাহারুল ইসলামের কাছ থেকে প্রতারণার কৌশল হিসাবে আর্মি, বিজিবি ও পুলিশ বাহিনীর সিনিয়র অফিসারদের আইডি কার্ড, বিভিন্ন পরীক্ষার নিয়োগপত্র, খালি স্ট্যাম্প এবং বিভিন্ন ব্যাংকের ব্লাংক চেক উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম