ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক আ.লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল হরমুজ প্রণালি খোলা নিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

উরুগুয়ে-দক্ষিণ কোরিয়ার ম্যাচ গোলশূন্য ড্র

#

স্পোর্টস ডেস্ক

২৪ নভেম্বর, ২০২২,  9:02 PM

news image

উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচে আক্রমণ হয়েছে নিতান্তই কম। ম্যাড়মেড়ে এই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) প্রথমার্ধের শুরুর দিকে বল নিয়ন্ত্রণে এগিয়েছিল দক্ষিণ কোরিয়া। শেষভাগে দুই দলই লড়াই করেছে সমানে সমান। তবে আক্রমণে আধিপত্য দেখিয়েছে লুইস সুয়ারেজরা। কোরিয়ার হয়ে আপ্রাণ চেষ্টা করেও দলকে লিড এনে দিতে পারেননি হিয়ং মিন সন। বিরতির ঠিক আগ মুহূর্তে দারুণ একটি সুযোগ নষ্ট হয় উরুগুয়ের। কর্নার থেকে ভেসে আসা বলে হেড করেন রক্ষণভাগের দিয়েগো গডিন। সেই বল বারপোস্টের ভেতরের সাইডে লেগে ফিরে আসে, মাথায় হাত পড়ে উরুগুয়ে ডিফেন্ডারের, সেই সঙ্গে গ্যালারিতে থাকা উরুগুয়ে ভক্তদেরও। দ্বিতীয়ার্ধে দুদলের কেউই তেমন সুযোগ তৈরি করতে পারেনি। ফলে মেলেনি গোলের দেখাও। ৫২ মিনিটে সনের শট যেতে থাকে গোলপোস্টের বাইরে দিয়ে, সেটিকে আরও দূরে ঠেলে দেন উরুগুয়ে গোলরক্ষক। পরের মিনিটে ফাউলের আবেদন নিয়ে পেনাল্টি চেয়েছিল তারা। কিন্তু রেফারি সেই দাবি আমলে নেননি। শেষ দিকে দুদলই একাদশে একাধিক পরিবর্তন আনে। তবুও ভাগ্য বদল হয়নি ম্যাচের ফলাফলে। সনরাও গোল পাননি, উরুগুয়ের সুয়ারেজ, ভালভার্দে, নুনেজরাও নাম লেখান ব্যর্থতার খাতায়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম