ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

উপনির্বাচনে যাদের মনোনয়ন দিল আওয়ামী লীগ

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৩,  2:54 AM

news image

উপনির্বাচনে ছয়টি আসনের তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ আর দুটিতে দেবে ১৪ দলের শরীক ওয়ার্কাস পার্টি ও জাসদ এবং বাকি একটি আসন সবার জন্য উম্মুক্ত করে দেওয়া হয়েছে। রোববার (১ জানুয়ারি) আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্বান্ত নেওয়া হয়। চাপাইনবাবগঞ্জ-২ জিয়াউর রহমান, বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান রিপু ও চাপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. আব্দুল ওদুদকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। ব্রাক্ষণবাড়িয়া-২ সবার জন্য উম্মুক্ত রাখা হয়েছে। ঠাঁকুরগাও-৩ ও বগুড়া-৪ আসনে ১৪ দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে, রোববার বিকেল সাড়ে ৪টায় পর গণভবনে মনোনয়ন বোর্ড সভা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধামন্ত্রী শেখ হাসিনা। এতে সংসদীয় বোর্ডের সদস্য ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্যাহ, রাশিদুল আলম, দীপু মনি ও আব্দুস সোবহান গোলাপসহ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম