ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু

#

নিজস্ব প্রতিনিধি

২১ মে, ২০২৪,  10:58 AM

news image

দেশের ১৫৬টি উপজেলায় শুরু হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ ধাপে ২৪ উপজেলায় ইভিএমে ভোট হচ্ছে। এ ছাড়া বাকি উপজেলায় ব্যালটে ভোটগ্রহণ করছে ইসি। সুষ্ঠু-শান্তিপূর্ণ ভোটগ্রহণের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোটের পরেও দুই দিন তারা থাকবেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুর্গম এলাকার ৬৯৭ কেন্দ্রে গতকাল ব্যালট পেপার পাঠানো হয়েছে। আর বাকি ১২ হাজার ৩২৩ কেন্দ্রে ব্যালট গেছে আজ ভোটের দিন সকালে। সংশ্লিষ্ট নির্বাচনি (উপজেলায়) এলাকায় ভোটের দিন সাধারণ ছুটি রয়েছে। ইসি জানিয়েছে, দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় তফসিল দেওয়া হলেও দু'টি উপজেলায় তিন পদেই বিনাভোটে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া স্থগিত, আইনি জটিলতা ও ধাপ পরিবর্তনের কারণে তিনটিতে ভোট হচ্ছে না। ফলে আজ ভোটগ্রহণ হচ্ছে ১৫৬ উপজেলায়। এসব উপজেলায় মোট প্রার্থী ১ হাজার ৮২৪ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান ৬৯৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২২ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান আটজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে সাতজন রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম