ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দেশে টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী রায়পুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা শিবচরে ভাইয়ের ঘুষিতে ভাই নিহত জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

উপকূলে নারী শিক্ষা বিস্তারে ’জয়িতা’ সন্মাননা পেলেন অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা

#

১২ ডিসেম্বর, ২০২২,  9:14 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় শিক্ষা বিস্তারে অনন্য অবদানে ’জয়িতা’ সন্মাননা পেলেন আলহাজ¦ জালাল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা। ’জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ কার্যক্রম এর আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর তাকে এ সন্মাননা প্রদান করেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ৯ ডিসেম্বর কলাপাড়া উপজেলা পরিষদ দরবার হলে উপকূলে শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখায় শিক্ষা ক্যাটাগরিতে মহিলা বিষয়ক অধিদপ্তর তাকে ’জয়িতা’ সন্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করেন।

এছাড়া অর্থনৈতিক ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী ক্ষুদ্র নারী উদ্দোক্তা জান্নাত আরা মিলি, সমাজ সেবায় নিউ নিউ খেইন, সফল জননী অনিতা রানী এবং নির্যাতনের বিভীষিকা নারী ক্যাটাগরিতে সন্মাননা ক্রেষ্ট ও সনদ দেয়া হয় সাহসী নারী পায়েল হাওলাদারকে। জয়িতা অধ্যক্ষ অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা বলেন, ’এ সন্মাননা উপকূলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমার নিরলস চেষ্টা আরও জাগ্রত করে তুলবে। আমি উপকূলের নারীদের স্বাবলম্বী করে তুলতে শিক্ষা ক্ষেত্রে নারীদের অংশগ্রহন নিশ্চিতে কাজ করছি।’ জয়িতা জান্নাত আরা মিলি বলেন, ’এ সন্মাননা আমাকে অনেক দূর এগিয়ে নিয়েযাবে। আমি মানসম্মত হোমমইড খাবার তৈরি করে কাষ্টমারের অর্ডার অনুযায়ী ঠিকানায় পৌঁছে দেই। এতে আমার পরিবারে স্বচ্ছলতা ফিরে এসেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম