চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিনিধি
২০ আগস্ট, ২০২৬, 2:49 PM
নিজস্ব প্রতিনিধি
২০ আগস্ট, ২০২৬, 2:49 PM
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মৃত্যুদণ্ড প্রাপ্তদের ৫০ হাজার করে ও যাবজ্জীবন প্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত সব আসামি এবং বাদীপক্ষ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাসিন্দা। জানা গেছে, ২০১৬ সালের জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গজারিয়া এলাকায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চাচা ও ভাতিজার ভেতরে শত্রুতার সৃষ্টি হয়। সেই শত্রুতার জেরে দুইজনকে হত্যা করা হয়। এই ঘটনায় প্রায় ১০ বছর পর আজ দুপুরে ৬০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ১৪ জন আসামির ভেতরে সাতজনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।