ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

উদ্ধারকাজে গিয়ে ফায়ারফাইটারের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৮ মে, ২০২৪,  12:29 PM

news image

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপড়ে পড়া গাছ কাটার সময় সময় বিদ্যুৎস্পৃষ্টে একজন ফায়ারফাইটারের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মঙ্গলবার (২৮ মে) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় গাছ পড়ে যায়। রাত ১০টার দিকে সংবাদ পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং গাছ অপসারণ করতে থাকে। গাছ অপসারণের একপর্যায়ে আকস্মিক বিদুৎ চলে আসায় ফায়ারফাইটার মো. রাসেল হোসেন (২১) বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মারা যান। জানা যায়, ফায়ারফাইটার রাসেল হোসেনের বাড়ি ঢাকার ধামরাইয়ের বাসনা গ্রামে। তিনি ২০২৩ সালে একজন ফায়ারফাইটার হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন। রাসেল হোসেনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম