ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

উখিয়ায় হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালাল স্বামী

#

নিজস্ব প্রতিনিধি

২৮ এপ্রিল, ২০২৫,  11:17 AM

news image

কক্সবাজারের উখিয়ায় স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালাল স্বামী। রবিবার (২৭ এপ্রিল) বিকেলে খবর পেয়ে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। নিহত শোভা আক্তার সাদিয়া (২৫), কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ শফিকের মেয়ে। বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোসাইন জানান, এঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। প্রাথমিক তদন্তের পাশাপাশি আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পলাতক সাদিয়ার স্বামী আকবর হোসেন শান্ত (২৯) একই এলাকার বাসিন্দা মমতাজুর রহমানের পুত্র এবং উখিয়ায় একটি ঔষধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত। হাসপাতাল সূত্র বলছে, বিকাল ৫টার দিকে স্ত্রীকে জরুরি বিভাগে রেখে আকবর কোলে থাকা কন্যা সন্তানসহ চলে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন এবং মরদেহের চোখে ও কপালে আঘাতের চিহ্ন আছে বলে জানা গেছে। নিহত সাদিয়ার পিতা শফিক মুঠোফোনে বলেন, ২০২২ সালে আকবর পরিবারের অমতে প্রেমের ফাঁদে ফেলে তার মেয়েকে বিয়ে করেন। ‘আত্মীয় হওয়ায় সম্পর্ক পরবর্তীতে মেনে নিলেও সাম্প্রতিক সময়ে পরকিয়ায় লিপ্ত হয়ে আকবর সাদিয়াকে নির্যাতন করত বলে উল্লেখ করেন তিনি। শফিকের দাবি, পরিকল্পিতভাবে সাদিয়াকে হত্যা করা হয়েছে এবং আকবর গত এক সপ্তাহ ধরে তার মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম