ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে সড়কের পাশের ময়লার স্তূপ থেকে যুবকের মরদেহ উদ্ধার কুড়িগ্রামে সব নদ-নদীর পানি বাড়ছে, দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে এবার ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা ভেনেজুয়েলার পাশে নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর হত্যার ১৭ বছর পর রায়, দুই আসামির যাবজ্জীবন প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক

উখিয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১২ জুন, ২০২৫,  10:46 AM

news image

কক্সবাজারের উখিয়া আশ্রয় কেন্দ্রে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১১ জুন) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার ২ নম্বর ক্যাম্পের নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী ছৈয়দ আলমকে (২৭) আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। নিহতের নাম আয়েশা খাতুন (২৫)। তিনি উখিয়ার ২ নম্বর ক্যাম্পের ওয়েস্ট ডি-১২ ব্লকের বাসিন্দা। পেশায় তিনি এনজিও কর্মী ছিলেন। ক্যাম্প মাঝি ইদ্রিস মিয়া জানান, রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টের বাসিন্দা এনজিও 'এক্টে' কর্মরত ছৈয়দ আলম ও তার স্ত্রী আয়েশা খাতুনের মধ্যে পারিবারিক কলহের জেরে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আয়েশা খাতুনকে ছুরি দিয়ে গলাকেটে  হত্যা করে ছৈয়দ আলম। এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম