ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

উখিয়ায় দুপক্ষের সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

০৬ এপ্রিল, ২০২৫,  2:06 PM

news image

উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় জায়গা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে চাচাতো ও জেঠাতো ভাইবোনদের মধ্যে সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের। রবিবার (৬ এপ্রিল) সকালে রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- স্থানীয় মসজিদের খতিব ও ওই ওয়ার্ডের জামায়াত আমির নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাইবোন। স্থানীয়রা জানান, কুতুপালং পশ্চিম পাড়া গ্রামের সামান্য জায়গা নিয়ে দুপক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রোববার সকালে বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে দুপক্ষের মাঝে সংঘর্ষ ঘটনা ঘটে। এসময় পাল্টা-পাল্টি হামলা ও এলোপাতাড়ি কোপাকুপিতে উভয়পক্ষের অনেকে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় তাদেরকে নিকটস্থ এমএসএফ, আলিফ ও উখিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত  চিকিৎসক  তাদের কে  মৃত ঘোষণা করেন। ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, সামান্য জমির সীমানা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। কয়েকদিন ধরে এই নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছিল। আজকে সেটি বড় আকারে পরিণত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ কক্সবাজার জার্নালকে বলেন, কুতুপালং এলাকায় জমি বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজারে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম