ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

উখিয়ায় কলেজ শিক্ষককে নৃশংসভাবে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২১ এপ্রিল, ২০২৫,  11:50 AM

news image

কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়া নিয়ে বিরোধে কলেজ শিক্ষক মো. ইকবালকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মো. শরিফ ওরফে বট্টল (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। বিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।  উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার রাত আনুমানিক দেড়টার দিকে ঘিলাতলী নিজ বাড়ির সামনে দোকানের ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে ইকবালের সঙ্গে শরিফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শরিফ ইকবালের উপর হামলা চালায় এবং তাঁকে গুরুতরভাবে আহত করে। স্বজন ও এলাকাবাসী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি মোহাম্মদ আরিফ হোসাইন জানান, ঘটনার পরপরই পুলিশ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আটক শরিফ রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সিকদার বিল এলাকার শামসুল আলমের ছেলে। নিহত মো. ইকবাল উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষক এবং স্থানীয় সংবাদকর্মী ইফতিয়াজ নুর নিশানের পিতা। গত ৭ এপ্রিল একই ইউনিয়নে জমির সীমানা বিরোধের জেরে নারীসহ ৪ জন খুন হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম