ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০২৪,  2:05 PM

news image

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। চেষ্টা চলছে, আশা করছি দ্রুতই নিয়ন্ত্রণে আনার সম্ভব হবে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিস আগুন নেভাতে কাজ করছে। কিন্তু বাতাসের কারণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ছে। তবে কিভাবে আগুন ধরেছে, সেটি এখনও জানা যায়নি। তিনি আরও বলেন, আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে গেছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম