ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, ৯ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জুন, ২০২৪,  5:12 PM

news image

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে এক বাংলাদেশী ও ৮ জন রোহিঙ্গা নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৬টার দিকে উখিয়ার ১০নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস ও একই উপজেলার পালংখালীতে দেয়াল ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর হোসেন। দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে ৯ জনের মধ্যে চার বছরের এক শিশু, ১২ বছরের এক কিশোর ও কয়েকজন নারী রয়েছেন।  ইউএনও তানভীর হোসেন জানান, সকালে খবর আসে উখিয়ার ১০নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস হয়। এ ঘটনায় ১ বাংলাদেশী ও ৮ জন রোহিঙ্গা মাটির নিচে চাপা পড়ে নিহত হন। এখনও উদ্ধার কাজ চলছে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম