ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

উইলিয়ামসনের চোখে আগামীর সেরা পাঁচ তারকা

#

স্পোর্টস ডেস্ক

১৯ এপ্রিল, ২০২৫,  11:29 AM

news image

নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন এক সাক্ষাৎকারে বিশ্ব ক্রিকেটের পরবর্তী ‘ফ্যাব ফাইভ’ হিসেবে উঠে আসতে পারেন এমন পাঁচজন তরুণ খেলোয়াড়ের নাম উল্লেখ করেছেন। বর্তমান সময়ে বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট এবং উইলিয়ামসনের সমন্বয়ে গঠিত ‘ফ্যাব ফোর’-এর ভবিষ্যৎ প্রজন্ম কারা হতে পারেন, এমন প্রশ্নের জবাবে উইলিয়ামসন চারজন নয়, বরং পাঁচজন প্রতিভাবান তরুণ ক্রিকেটারের নাম বলেন। বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) করাচি কিংস দলে থাকলেও, উইলিয়ামসন এখন ভারতেআইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন। সেখানেই এক ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে অংশ নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় এই পাঁচজন তরুণ ক্রিকেটার আগামী দিনে বিশ্ব ক্রিকেট শাসন করতে পারে— যশস্বী জয়সওয়াল (ভারত), শুভমন গিল (ভারত), রচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), হ্যারি ব্রুক (ইংল্যান্ড) এবং ক্যামেরন গ্রিন (অস্ট্রেলিয়া)।’ উইলিয়ামসনের সেই অনুষ্ঠানে ভক্তদেরও প্রশ্ন করার সুযোগ ছিল। ভক্তদের সঙ্গে কথোপকথনে মজার একটি প্রশ্নের মুখোমুখি হন উইলিয়ামসন। তাকে বলা হয়—যদি তিনি অন্য কোনো ব্যাটারের একটি শট নিতে পারতেন, তাহলে কোনটি বেছে নিতেন? উত্তরে উইলিয়ামসন বলেন, ‘আমি বিরাট কোহলির লেগ সাইডে খেলা ফ্লিক শটটি বেছে নিতাম। সেটা দারুণ স্টাইলিশ।’ একই আলোচনায় উইলিয়ামসন নিজের ক্রিকেটজীবনের অনুপ্রেরণা সম্পর্কে বলতে গিয়ে বলেন,‘আমার ক্রিকেট আইডল ছিলেন শচীন টেন্ডুলকার। তিনি একজন কিংবদন্তি। এই মাঠেই তিনি খেলতেন, এবং মাঝে মাঝে এখনো তাকে খেলতে দেখি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম