ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

উইজডেনের বর্ষসেরা টেস্ট স্পেলের পুরস্কার জিতলেন এবাদত

#

ক্রীড়া প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৩,  10:35 AM

news image

অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, ইংল্যান্ডের অলি রবিনসন ও শ্রীলঙ্কার প্রবথ জয়সুরিয়াকে পেছনে ফেলে উইজডেনের বর্ষসেরা টেস্ট স্পেলের পুরস্কার জিতলেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। তার অসাধারণ বোলিংয়ে ২০২২ সালের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। ২০২২ সালের ১ থেকে ৫ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত হয়েছিল টেস্টটি। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩২৮ রানে অলআউট হলেও বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি এবাদত। ১৮ ওভার বল করে নিয়েছিলেন মাত্র ১টি উইকেট। কিন্তু সেই এবাদতই আগুন ঝরান দ্বিতীয় ইনিংসে। বাংলাদেশের চেয়ে ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। কিন্তু এবাদতের বোলিং তোপে ৭৩.৪ ওভারে মাত্র ১৬৯ রানেই অলআউট হয়ে যায় কিউইরা। এবাদত ২১ ওভার বল করে ৪৬ রান দিয়ে নেন ৬ উইকেট। আর সেটাই পেয়ে যায় উইজডেনের বর্ষসেরা টেস্ট স্পেলের পুরস্কার। এবাদতের তোপে নিউজিল্যান্ড ১৬৯ রানে অলআউট হলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ৪০ রান। দুই উইকেট হারিয়ে সেই রান তুলে ঐতিহাসিক এক জয় পায় বাংলাদেশ। আর ম্যাচসেরার পুরস্কার পান এবাদত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম