ঢাকা ৩০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাটারিচালিত রিকশা গলার কাঁটা, দিনে গিলছে ৯০০ থেকে ১১০০ ওয়াটবিদ্যুৎ দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমল ইরানি রিয়ালের রেকর্ড পতন, অতিষ্ট জনজীবন লিমনের মরদেহ দেশে ফিরবে ৪ মে ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন কানাডায় ফিফার বৈঠকে ইরানের কর্মকর্তাদের বাধা আবাসিক হোটেলে অর্ধগলিত মরদেহ উদ্ধার ভারী বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা অবরোধে চাপে ইরান, মজুত সংকটে থমকে যেতে পারে তেল উৎপাদন বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ৪ বছরের মধ্যে সর্বোচ্চ

ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১১ জুন, ২০২৫,  12:26 PM

news image

পাবনার ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে ও আরও একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (১১ জুন) সকাল ৭টায় ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুর্বনা খাতুন, মেয়ে পূর্ণতা এবং ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান। পাকশী হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশফিকুর রহমান জানান, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলাম পরিবারসহ কুষ্টিয়ায় শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি নাটোরে ফিরছিলেন। পথে ঈশ্বরদীর মুন্নার মোড়ে সড়কের পাশে লিচু কিনতে মোটরসাইকেল থামান। এসময় পিছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান মফিজুল ইসলাম, তার স্ত্রী, মেয়ে এবং এক লিচু বিক্রেতাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে ও আনিছুর রহমানের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহত মফিজুল ইসলামকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম