ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ঈদ উপহার নিয়ে মামার বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল ৩ ভাইয়ের

#

২৯ মার্চ, ২০২৫,  11:52 AM

news image

বরগুনার পাথরঘাটা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন ভাই নিহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সোনার বাংলা নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. শুভ, মো. শান্ত ও মো. নাদিম। তারা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা গ্রামের মো. নাসির খানের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহতরা মোটরসাইকেলযোগে মঠবাড়িয়া থেকে ঈদ উপহার নিয়ে পাথরঘাটার কেরাতপুরে মামার বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পাথরঘাটা-ঢাকা সড়কের সোনার বাংলা নামক এলাকায় পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন ভাই নিহত হন। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান জানান, বাস ও মোটরসাইকেল সংঘর্ষে তিন ভাই নিহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম