ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

ঈদে 'মাকড়শা' নিয়ে আসছেন শ্যামল-সাবিলা

#

বিনোদন প্রতিবেদক

১৮ মার্চ, ২০২৫,  4:56 PM

news image

তরুণ নির্মাতা রাগীব রায়হান পিয়ালের ‘মাকড়শা’ নাটকে প্রথমবারের মত জুটি বেঁধেছেন শ্যামল মাওলা ও সাবিলা নূর।নাটকটি রচনা করেছেন রেবেকা সুলতানা কেয়া। এবারের রোজার ঈদে দীপ্ত টিভিতে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন পিয়াল। পিয়াল বলেন, "আমার নাটক দিয়ে প্রথমবার শ্যামল মাওলা ও সাবিলা নূর একসঙ্গে অভিনয় করেছেন যা ভালো লাগছে। কাজটা করে খুবই আনন্দ পেয়েছি। দর্শক কীভাবে নাটকটি গ্রহণ করেন সেই অপেক্ষায় আছি।" নাটকের গল্প ‘অসাধারণ’ বলে বর্ণনা করেছেন সাবিলা। তিনি বলেন, “আমার চরিত্রেও বেশ নতুনত্ব আছে। ঈদের দর্শক নাটকটি উপভোগ করবেন বলেই বিশ্বাস আমার। গল্পে বেশ সাসপেন্স আর থ্রিলার রয়েছে।" নাটকের ২১ সেকেন্ডের লুক ফেইসবুকে শেয়ার করে শ্যামল মাওলা লিখেছেন, "কল্পনা নাকি বাস্তব, মায়াজাল নাকি মাকড়সার জাল।"

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম