ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

ঈদযাত্রায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

০৬ এপ্রিল, ২০২৪,  1:36 PM

news image

বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। শনিবার (৬ এপ্রিল) সকাল ১০ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের অরুরিলা উচ্চ বিদ্যালয়ের সামনে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শ্রমিক নেতারা ভাড়া করা একটি গাড়ি নিয়ে নওগাঁ যাচ্ছিলেন এবং বিপরীত দিক থেকে একটি বাস বগুড়ার দিকে যাচ্ছিল। এসময় অরুরিলা পৌঁছালে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাইভেট কারটি কেটে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, নিহতরা তিন জন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী। তারা হলেন, ওই সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাইম (৫৫), আব্দুল হান্নান (৪৪) ও চেইন মাস্টার আলমগীর হোসেন (৪২)। নিহতদের মরদেহ শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম